জলাশয় জরিপ ও সামাজিক চেতনার কর্মশালা

ব্যারাকপুরের চিড়িয়ামোড় সংলগ্ন এলাকায় আমরা আয়োজন করেছিলাম পরিবেশ সচেতনতা এবং সামাজিক দায়বদ্ধতার এক কর্মশালা। স্থানীয় পুকুর ও জলাশয়কে কেন্দ্র করে আয়োজিত এই কর্মশালায় মূল বিষয় ছিল কীভাবে একটি পুকুর বা জলাশয়ের সঠিক জরিপ বা সার্ভে করতে হয় এবং পরিবেশগত ও সামাজিক প্রেক্ষাপটে এই ধরনের সার্ভের গুরুত্ব ঠিক কতখানি। উপস্থিত তরুণ প্রজন্মের প্রতিনিধিরা আজ হাতেকলমে শিখলেন জল ও পরিবেশ সংরক্ষণের এই বুনিয়াদি পাঠ।

তবে এই কর্মশালা কেবল বিজ্ঞানের ঘেরাটোপেই সীমাবদ্ধ ছিল না-বিজ্ঞানসম্মত উপায়ে পরিবেশকে জানার পাশাপাশি উঠে আসলো সমাজের নানা বাস্তব চিত্র। আলোচনায় উঠে আসে স্থানীয় স্তরের একাধিক সামাজিক সমস্যা, যার মধ্যে অন্যতম ছিল বর্তমান সময়ে দাঁড়িয়ে নারীর নিরাপত্তার মতো অত্যন্ত সংবেদনশীল ও জরুরি বিষয়। পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরা স্থানীয় কিছু জলাশয় সার্ভে করবো। 

Thought O Vision-এর এই কর্মসূচিটি সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সেবা ধর্ম ফাউন্ডেশন।

সকল পাঠক এবং বন্ধুদের কাছে অনুরোধ আপনারা আমাদের সঙ্গে থাকবেন। স্বেচ্ছাসেবী হিসেবে আমাদের সাথে যুক্ত হতে অবশ্যই যোগাযোগ করবেন।

আমাদের অন্যান্য কাজ সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন। 

নবীনতর পূর্বতন