কলকাতায় উচ্চশিক্ষায় নতুন বার্তা: ইন্ডাস্ট্রি-সংযুক্ত পাঠক্রম ও ১০০% স্কলারশিপের ঘোষণা করলো CGC University!

কলকাতায় শিক্ষার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু করল CGC University Mohali। সম্প্রতি শহরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টি তাদের শিক্ষা পদ্ধতির এক ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি তুলে ধরে, যা প্রচলিত পাঠক্রমের বাইরে গিয়ে বাস্তবমুখী দক্ষতা তৈরির ওপর জোর দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষাবিদদের সামনে আধুনিক শিক্ষার নতুন দিকনির্দেশনা তুলে ধরা হয়, যা বর্তমান সময়ের চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা স্পষ্টভাবে জানান, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধুমাত্র ডিগ্রি অর্জন যথেষ্ট নয়! প্রয়োজন বাস্তব অভিজ্ঞতা ও শিল্পক্ষেত্রের সঙ্গে সরাসরি সংযোগ। সেই লক্ষ্যেই তারা একাধিক ইন্ডাস্ট্রি-ইন্টিগ্রেটেড কোর্স চালু করেছে, যেখানে EY এবং IBM -এর মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে পাঠক্রম তৈরি করা হয়েছে। এই কোর্সগুলিতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি লাইভ প্রজেক্ট, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি মেন্টরশিপের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে, যা ভবিষ্যতে কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তাদের একাধিক বিভাগ, যার মধ্যে ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ফার্মেসি এবং ল অন্যতম। পাশাপাশি আধুনিক ল্যাব, ডিজিটাল ক্লাসরুম এবং গবেষণাভিত্তিক শিক্ষার ওপরও বিশেষ জোর দেওয়া হচ্ছে, যাতে ছাত্র-ছাত্রীরা শুধু তাত্ত্বিক জ্ঞানেই সীমাবদ্ধ না থেকে নতুন উদ্ভাবনের ক্ষেত্রেও এগিয়ে যেতে পারে।

তবে এই উদ্যোগের আরেকটি উল্লেখযোগ্য দিক হল স্কলারশিপ ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারে। এর ফলে, আর্থিক সীমাবদ্ধতা অনেকটাই কাটিয়ে উঠে মেধাবী ছাত্র-ছাত্রীরা নিজেদের পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করার সুযোগ পাবে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নআয়ের পরিবারের শিক্ষার্থীদের জন্য এটি এক গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করছে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষাবিদদের মতে, দেশের শিক্ষাব্যবস্থায় এখন যে পরিবর্তনের প্রয়োজন, এই ধরনের উদ্যোগ সেই পরিবর্তনেরই প্রতিফলন। তারা মনে করেন, শিল্পক্ষেত্রের সঙ্গে সরাসরি যুক্ত পাঠক্রম শিক্ষার্থীদের শুধু দক্ষ করে তোলে না, বরং তাদের আত্মবিশ্বাসও বাড়ায় এবং কর্মক্ষেত্রে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা গড়ে তোলে।

সব মিলিয়ে, কলকাতার এই উদ্যোগের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট - উচ্চশিক্ষা এখন আর শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; বরং তা ধীরে ধীরে বাস্তব জীবনের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নতুন রূপ নিচ্ছে। এই পরিবর্তনের ধারায় CGC University এর এই পদক্ষেপ ভবিষ্যতের শিক্ষার পথকে আরও গতিশীল করে তুলতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

নবীনতর পূর্বতন